বিনোদন

এ বছর সেরা চলচ্চিত্রের মুকুট পড়ল মুনলাইট

সেরা অভিনেতা-অভিনেত্রীর হলো ক্যাসি অ্যাফলেক ও এমা স্টোন

ক্যাসি অ্যাফলেক ও এমা স্টোন
ক্যাসি অ্যাফলেক ও এমা স্টোন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো জমকালো অস্কারের ৮৯তম আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ বছর অস্কারে

সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন দুই মার্কিনী ক্যাসি অ্যাফলেক ও এমা স্টোন।

সিনে জগতের সবচেয়ে সম্মানজনক পুরষ্কার প্রদানের এ আয়োজনে বাংলাদেশ সময় ভোরে রেড কার্পেট মাড়িয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন তারকা ও আমন্ত্রিত অতিথিরা। এ বছর সেরা চলচ্চিত্র হয়েছে মুনলাইট। সেরা অভিনেতার পুরষ্কারটি পান ক্যাসি অ্যাফ্লেক "ম্যানচেস্টার বাই দ্য সি" ছবির জন্য। আর লা লা ল্যান্ড চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো ৮৯তম অস্কারের আসর। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার থেকে তারকায় ঝলমলে লালগালিচা পর্বের পর শুরু হয় অনুষ্ঠানের মূল আয়োজন। আসরে ২৪টি বিভাগে মনোনীতদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

৮৯তম অস্কার আসরের প্রথম পুরস্কারটি তুলে নেন কৃষ্ণবর্ণের অভিনেতা মাহেরশালা আলী। মুনলাইট ছবির জন্য এবারের সহ-অভিনেতার অস্কার জিতলেন তিনি। ফেন্সিস চলচ্চিত্রের জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পান ভায়োলা ডেভিস। ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের সেরা বিদেশি ভাষার পুরস্কারটি গেছে ইরানে, আসগর ফারহাদির দ্য সেলসম্যান ছবিটির জন্য। এছাড়া মেড ইন আমেরিকার ডকুমেন্টারির জন্য সেরা হন ওজে।

আসরের শেষভাগে এসে অবসান ঘটে সব কৌতুহলের। এ বছরের সেরা অভিনেতার নাম ঘোষণা করা হয়। ম্যানচেস্টার বাই দ্য সি ছবির জন্য সেরা অভিনেতার অস্কাটির ঘরে তুললেন কেসি অ্যাফ্লেক।

সব সুন্দরী ও গুণী অভিনেত্রীদের পিছনে ফেলে সেরা অভিনেত্রীর পুরস্কার নিলেন এমা স্টোন। লা লা ল্যান্ড ছবির জন্য তিনি এ বিভাগের অস্কার জিতলেন।

লা লা ল্যান্ড" সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কারটি নিলেন ড্যামিয়েন শাজেল। আর সেরা মিউজিকের পুরষ্কারও গেছে লা লা ল্যান্ডের ঝুলিতে।

রীতি অনুযায়ী সব শেষেই ঘোষণা করা হয় সেরা চলচ্চিত্রের নাম। কিন্তু সেখানে ঘটে এক নাটকীয় ঘটনা। উপস্থাপক ভুল করে মুনলাইটের পরিবর্তে লা লা ল্যান্ড এর নাম পড়ে ফেলেন। ৬টি অস্কার জেতা সিনেমাটির কলাকুশলীদের সবাই মঞ্চে উঠেও পড়েন। পুরস্কার গ্রহণ করে বক্তব্যও দিতে শুরু করেন নির্মাতা ও প্রযোজক। ঠিক এরপরই ঘোষণা আসে ভুল করে লা লা ল্যান্ডকে পুরস্কৃত করা হয়েছে। পরে ভুল সংশোধনকে মুনলাইটকে পুরস্কৃত করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয় ২০১৬ সালে মৃত্যুবরণ করা শিল্পীদের প্রতি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ