ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে আমার বিয়ে হয় বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সোমবার বিকেলে বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস নিজেই এ কথা বলেন।
টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে গিয়ে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, অভিনেতা শাকিব খান ৯ বছর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবে বাসায় তাদের বিয়ে হয় এবং আমাদের একটি সন্তানও রয়েছে।
সন্তানকে নিয়েই লাইভ অনুষ্ঠানে অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, শাকিবের ক্যারিয়ারের কথা ভেবেই তিনি এতোদিন বিয়ে বা সন্তানের কথা বলেননি। তবে সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি আর লুকিয়ে রাখতে চাই না।
তার পরিবারের সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়— উল্লেখ করে তিনি বলেন, আমি ত্যাগের শেষ সীমানায় পৌঁছে গেছি।
গত পরশুদিনও শাকিব খান বাচ্চাকে দেখতে বাসায় এসেছিলেন দাবি করে অপু বিশ্বাস বলেন, আমার সঙ্গে তার কোনো কথা হয় না। সে আসে নিজের সন্তানকে দেখে আদর করে।
এ সময় তাদের সম্পর্কের মধ্যে নাম করা অভিনেত্রী বুবলি নামের একজনের প্রবেশের বিষয়টিও উল্লেখ করে তিনি বলেন, কে কার সঙ্গে কাজ করবে— কে কাকে নিয়ে সুখে থাকবে এসব নিয়ে আমার কিছু বলার নেই। তবে আমার সন্তানের বিষয়টি মা হিসেবে আমি বিবেচনায় নিতে চাইবো।
অপু বিশ্বাস বলেন, আমাকে আশ্বাস দিয়ে সে কেন আবারো বুবলির সাথে সম্পর্ক রাখছে? এতো বাকবিতণ্ডা হয়েছে যাকে নিয়ে তার সঙ্গেই ফ্যামিলি টাইম চাইছেন। এ সব কারণে আমি এখন বলার সিদ্ধান্ত নিয়েছি।