বিনোদন

নববর্ষ উদযাপনের ৫০ বছর

রমনার বটমূল
রমনার বটমূল

রমনার বটমূলে প্রভাতি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৫০ বছর আগে বাংলা নববর্ষ উদযাপন শুরু করেছিল ‘ছায়ানট’। নানা চড়াই-উৎরাই পেরিয়ে দীর্ঘকালের পথচলায় বর্ষবরণের উৎসব বাঙালির ঐতিহ্যের অংশ।

বর্ষবরণসহ বহুবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাঙালির স্বরূপ সন্ধান, বাঙালিত্বের সাধনা ও সংস্কৃতির বিকাশে ছায়ানট পালন করেছে ঐতিহাসিক দায়িত্ব। সকল অশুভ শক্তিকে পরাহত করে সুন্দর, শুভবোধ ও কল্যাণের অন্বেষায় অব্যাহত থাকবে ‘ছায়ানটে’র এ সাংস্কৃতিক আন্দোলন।

১৯৬১ সাল- বাঙালি জাতিসত্তার উৎস সন্ধানে পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষুকে অগ্রাহ্য করে রবীন্দ্র-জন্মশতবর্ষপূর্তি উদযাপন করেন ঢাকার সংস্কৃতিকর্মীরা। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয় বাঙালির সাংস্কৃতির চেতনার বাতিঘর ‘ছায়ানট’।

নানা প্রতিকূলতায় বাংলা একাডেমির বারান্দা, তৎকালীন ইংলিশ প্রিপারেটরি স্কুল বর্তমান উদয়ন স্কুল প্রাঙ্গণের কৃষ্ণচূড়া গাছের তলসহ রাজধানীর বিভিন্ন স্থানে চলতে থাকে ছায়ানটের কার্যক্রম।

১৯৬৫ সালে প্রথমবার ও ১৯৬৭ সালে দ্বিতীয় বার নিষিদ্ধ করা হয় রবীন্দ্র-সংগীত। পাকিস্তানিদের রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে চলে সংস্কৃতিকর্মীদের প্রতিরোধ। বাঙালির সাংস্কৃতিক চেতনাকে শানিত করতেই রমনার বটমুলে পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে ‘ছায়ানট’।

স্বাধীনতা উত্তরকালে ক্রম-প্রসারিত এ চেতনা বাঙালির জীবনে নতুন মাত্রা যোগ করে। শুধু নববর্ষ-আবাহন নয়, এই অনুষ্ঠান বাঙালির জীবন ধারায় এক সার্বজনীন উৎসবের রূপ নেয়।

২০০১ সালে বর্ষবরণ অনুষ্ঠানে রমনার বটমূলে হামলাও থামাতে পারেনি 'ছায়ানটের সুদীর্ঘ এই সাংস্কৃতিক আন্দোলনকে।

সাম্প্রতিক সময়ে মাথাচাড়া দিয়ে ওঠা সন্ত্রাস ও জঙ্গিবাদদের বিরুদ্ধে ছায়ানটের সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানান সংগঠকরা।

এ বছর রমনার ‘বটমূলে’ বর্ষবরণ আয়োজনের ৫০ বছরপূর্তি উদযাপন করছে ছায়ানট। এবার থাকছে বটমূলে আয়োজিত প্রথম বর্ষবরণ অনুষ্ঠানের গান। দ্বিতীয় পর্বে ১০টি সম্মেলক, ১৩টি একক গান এবং ৪টি পাঠাবৃত্তি দিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ