বিশিষ্ট আবৃত্তিকার ও মুক্তিযোদ্ধা কাজী আরিফ আর নেই। শনিবার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
দীর্ঘদিন ধরে হার্টের জটিলতায় ভুগছিলেন তিনি। গত মঙ্গলবার তার ভাল্ব পুনঃস্থাপন ও বাইপাস সার্জারি করা হয়। পরে, অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। কর্তব্যরত চিকিৎসকরা আজ তাকে মৃত ঘোষণা করেন তাকে।
১৯৫২ সালে ফরিদপুরের রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন কাজী আরিফ। মুক্তিযুদ্ধের সময় এক নম্বর সেক্টরে যুদ্ধ করেন।
যুদ্ধ পরবর্তীতে বুয়েট থেকে পড়াশোনা শেষ করে, নিয়মিতভাবে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চা করতেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: