বিনোদন

শহীদ মিনারে আবৃত্তিশিল্লী কাজী আরিফের প্রতি শ্রদ্ধা

কাজী আরিফের প্রতি শ্রদ্ধা
কাজী আরিফের প্রতি শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে আবৃত্তিশিল্লী ও মুক্তিযোদ্ধা কাজী আরিফের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। সকাল সাড়ে ১১টার দিকে তার মরদেহ সেখানে পৌঁছলে ফুলেল শ্রদ্ধা জানান তারা।

প্রিয় শিল্পীকে শেষশ্রদ্ধঅ জানাতে আগে থেকেই সেখানে জড়ো হোন লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পীর মরদেহ দুপুর ১টা পর্যন্ত সেখানে রাখা হয়।

জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার মেয়ে অনুসূয়ার ধানমন্ডির বাসায়।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে কাজী আরিফের কফিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আগামীকাল বিকেলে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এই মুক্তিযোদ্ধাকে দাফন করা হবে।

শনিবার নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাজী আরিফ। ৬৫ বছর বয়সী এই স্থপতি হৃদরোগে ভুগছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ