বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচনে দুই নম্বর প্যানেল থেকে সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান বিজয়ী হয়েছেন। শনিবার সকালে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন তারা। নির্বাচনে মিশা সওদাগর ২৫৯ ও জায়েদ খান ২৭৯ ভোট পেয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ওমর সানী ও অমিত হাসান।
এছাড়াও সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিয়াজ ও নাদির খান। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মোট ২১টি পদের বিপরীতে ৫৮ জন প্রতিদ্বন্দ্বীতা করেন, মোট ভোটার সংখ্যা ৫৫৮।
এর আগে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: