বিনোদন

সাবেক পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরী আর নেই

ফারুক চৌধুরী
ফারুক চৌধুরী

সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমেদ চৌধুরী আর নেই— বুধবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ পেশাদার কূটনীতিক। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি হৃদরোগ, কিডনি জটিলতা ছাড়াও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

দুপুরে ফারুক চৌধুরীর মরদেহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়া হয়। সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর ধানমন্ডির ৭ নম্বর সড়কের বাইতুল আমান জামে মসজিদে তাঁর দ্বিতীয় নামাজে জানাজা হবে। পরে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

সাবেক এ পররাষ্ট্র সচিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবেক পররাষ্ট্রসচিব-রাষ্ট্রদূত ফারুক আহমেদ চৌধুরীর জন্ম ১৯৩৪ সালে সিলেটের করিমগঞ্জে। শৈশব কেটেছে বৃহত্তর সিলেট ও ভারতের বর্তমান মেঘালয় ও আসাম রাজ্যে। ৪৭ এর দেশ ভাগের পর পূর্ব পাকিস্তানে চলে আসে তার পরিবার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশুনা শেষে ১৯৫৬ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন ফারুক চৌধুরী। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ইতালি, নেদারল্যান্ডস ও আলজেরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন অভিজ্ঞ এ কূটনীতিক।

বাংলাদেশের স্বাধীনতার সময় ঢাকার তদানীন্তন পররাষ্ট্র শাখার পরিচালক এবং স্বাধীনতার পর তিনি চিফ অব প্রটোকল নিযুক্ত হন। তিনি যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও বেলজিয়াম মিশনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

১৯৮৪ থেকে ৮৬ সাল পর্যন্ত ফারুক চৌধুরী পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন। পরে সরকার তাকে দিল্লিতে বাংলাদেশ মিশনে হাইকমিশনার নিযুক্ত করে এবং ১৯৯২ সালে অবসরের আগ পর্যন্ত তিনি সেখানে কর্মরত ছিলেন। সুদীর্ঘ কর্মজীবনে ফারুক চৌধুরী বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন এবং জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।

ব্যক্তিগত জীবনে ফারুক চৌধুরী এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী জিনাত চৌধুরী একজন আইনজীবী। ছেলে আদনান চৌধুরী ব্যবসায়ী আর মেয়ে ফারজানা আহমেদ থাকেন অস্ট্রেলিয়ায়।

পেশাদার এই কূটনীতিকের লেখা বই 'দেশ দেশান্তর' 'প্রিয় ফারজানা, 'নানাক্ষণ নানা কথা', 'স্বদেশ স্বকাল স্বজন' পাঠকপ্রয়তা পেয়েছে। সংবাদপত্রে কলাম লেখক হিসেবেও তিনি সুপরিচিত। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ 'জীবনের বালুকাবেলায়' ২০১৫ সালে বাংলা একাডেমি পুরস্কার পায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ