জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান মারা গেছেন। রোববার সকালে রাজধানীর আসাদগেটে নিজ বাড়িতে মারা যান তিনি।
হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করছে পরিবারের সদস্যরা। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক বিবৃতিতে শোক জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
বাদ জোহর আসাদ গেটে দলীয় কার্যালয়ের সামনে প্রথম ও বিকেলে মোহাম্মাদুপরে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
আগামীকাল (সোমবার) বাদ জোহর সর্বসাধারণে শ্রদ্ধা নিজেদনের জন্য মরদেহ রাখা হবে বায়তুল মোকাররম জামে মসজিদে। পরে বিকেলে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল জাগপা সভাপতির রাজনৈতিক জীবন শফিউল আলম প্রধানের শুরু হয় ছাত্রলীগের মাধ্যমে। ১৯৭৩-৭৪ সালে ছাত্র লীগের সভাপতি ছিলেন তিনি।
পরে ১৯৮০ সালে জাগপা গঠন করে আমৃত্যু দলের সভাপতি ছিলেন শফিউল আলম প্রধান।