বিনোদন

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

জিয়াউর রহমান
জিয়াউর রহমান

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)— রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮১ সালের এ দিনে চট্রগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন জেনারেল জিয়া। যিনি, একাত্তরের ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। মুক্তিযুদ্ধে অংশ নেন সেক্টর কমান্ডার হিসেবে। সামরিক শাসনের মধ্যে রাষ্ট্রপতির পদে বহাল থেকে ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বিশ্লেষকরা মনে করেন, পরিবর্তিত প্রেক্ষাপটে জিয়ার আদর্শে নেই বর্তমানের বিএনপি। সফলতা পেতে দলটিকে জনমুখী রাজনীতির পরামর্শ দিয়েছেন বিএনপি ঘনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষকরা।

জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে। পড়াশোনা করেছেন কলকাতার হেয়ার স্কুল আর করাচির ডি. জে কলেজে। পাকিস্তান মিলিটারি একাডেমীতে ক্যাডেট হিসেবে যোগদান ১৯৫৩ সালে আর কমিশন প্রাপ্তি ৫৫-সালে।

১৯৭০-এ দায়িত্ব পান চট্টগ্রাম অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডের। একাত্তরের ২৫ মার্চ নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনী বর্বর হামলার পর ২৭ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন মেজর জিয়া।

এরপর মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন সেক্টর কমান্ডার হিসেবে। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য পেয়েছেন বীরউত্তম খেতাব।

স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হত্যার পর রাজনৈতিক পট পরিবর্তনের সময়ে সেনপ্রধান নিযুক্ত হন জেনালের জিয়া। ক্যু পাল্টা ক্যু'র ঘটনার পরিক্রমায় একপর্যায়ে রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। ১৯৭৭ সালের ২১ এপ্রিল শপথ নেন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে।

১৯৭৮ এর শুরুতে জাগদল গঠন আর ওই বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সামরিক জীবনে জেনারেল জিয়া ছোট বড় বেশকটি অভ্যুত্থান সামলাতে সক্ষম হলেও, রাষ্ট্রপতি থাকাকালীন ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন।

জিয়া হত্যাকাণ্ডের পর পেরিয়েছে বহু বছর। বিভিন্ন সময়ে বিএনপি কখনও আসীন হয়েছে রাষ্ট্রক্ষমতায়, কখনও বিরোধী দলে। আর পরিবর্তিত প্রেক্ষাপটে দলটি এখন সংসদের বাইরে। অনেকটা নাজুক অবস্থায় লড়াই চালিয়ে যাচ্ছে নির্বাচনে জয়ী হয়ে জনকল্যাণে কাজ করার প্রয়াসে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ