বিনোদন

সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান আর নেই

লতিফুর রহমান
লতিফুর রহমান

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান আর নেই। মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি নিউমোনিয়াসহ নানা রোগে ভুগছিলেন। বাদজোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে লতিফুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সকাল ১১টার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দিনের কার্যক্রম মুলতবি করা হয়। দুপুরের পর হাইকোর্ট ও চেম্বার আদালতও আর বসবে না বলে সিদ্ধান্ত হয়।

লতিফুর রহমানের জন্ম ১৯৩৬ সালে। ১৯৭৯ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন তিনি। ১৯৮১ সালে স্থায়ী বিচারপতি হন। পরে ১৯৯০ সালে আপিল বিভাগের বিচারপতি হন। ২০০০ সালের ১ জানুয়ারি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।

২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন। ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন লতিফুর রহমান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ