বিনোদন

ব্যাটম্যান খ্যাত অভিনেতা ওয়েস্ট অ্যাডাম আর নেই

ব্যাটম্যান খ্যাত অভিনেতা ওয়েস্ট অ্যাডাম
ব্যাটম্যান খ্যাত অভিনেতা ওয়েস্ট অ্যাডাম

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ব্যাটম্যানের ষাটের দশকের অভিনেতা অ্যাডাম ওয়েস্ট মারা গেছেন। শনিবার লস অ্যাঞ্জেলেসে তিনি ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি লিউকোমিয়া রোগের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

তার পরিবারের পক্ষ থেকে আরো বলা হয়, অ্যাডাম ওয়েস্ট সবসময় নিজেকে একজন ব্রাইট নাইট হিসেবে দেখতে পছন্দ করতেন। তার জীবদ্দশায় ভক্তদের মাঝে একটি ইতিবাচক প্রভাব তৈরি করতে সক্ষম হয়েছিলেন তিনি। সবসময় আমাদের হিরো হয়ে থাকবেন ওয়েস্ট।

প্রসঙ্গত, ওয়াশিংটনের ওয়ালা ওয়ালায় ১৯২৮ সালে জন্ম নেওয়া ওয়েস্ট ১৯৫৯ সালে হলিউডে আসেন। শুরুতে টিভি সিরিজে ছোট ছোট চরিত্রে অভিনয় করা শুরু করেন। পরে ‘ডার্ক নাইট’ সিরিজে অভিনয় করার সুবাদে তিনি রাতারাতি খ্যাতিমান হয়ে ওঠেন।

পরে ব্যাটম্যান সিরিজে অভিনয় তাঁকে আকাশচুম্বী খ্যাতিতে নিয়ে যায়। ব্রুস ওয়াইন নামের যে চরিত্রটি ব্যাটম্যান হিসেবে আত্মপ্রকাশ করে, সেই ওয়াইনের ভূমিকায় অভিনয় করেন ওয়েস্ট।

ব্যাটম্যান চরিত্রটি এতোটাই জনপ্রিয় হয়ে ওঠে যে এটি পোশাক, আসবাব কিংবা যানবাহন থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ট্রেডমার্ক হয়ে ওঠে।

ব্যাটম্যানের মতো জনপ্রিয়তা অ্যাডাম ওয়েস্ট অন্য কোনো ছবিতে পাননি। তবে এরপর তিনি অভিনয়ের পাশাপাশি অ্যানিমেশন মুভিতে কণ্ঠ দিয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ