ঈদ উৎসবে দর্শক বিনোদনে দেশ টিভির আয়োজন। দেশ টিভির পর্দায় এবারও সাত দিনের আয়োজনে বর্ণিল হয়ে উঠবে ঈদ উৎসব। এতে থাকছে বিশেষ সঙ্গীত আয়োজনসহ নাটক, সিনেমা আরো অনেক কিছু।
বিশেষ দিনে, যে কোনো উৎসবে দেশ টিভি বরাবরই নিজেকে ভিন্নমাত্রায় উপস্থাপন করে। দর্শকদের চাহিদা অনুযায়ী ঈদের ছুটিতে তাই দেশ টিভি পর্দায় থাকছে নানা আয়োজন।
বরাবরের মতো এবারো ঈদের অনুষ্ঠানকে বর্ণিল রংয়ে সাজিয়েছে দেশ টিভি। ৭ দিনের দেশ ঈদ উৎসবে থাকছে বিভিন্ন অনুষ্ঠান।
সাত দিনের অনুষ্ঠানমালায় প্রতিদিনই দুপুর তিনটায় থাকছে প্রখ্যাত সুরকার, গীতিকারদের গান নিয়ে শিল্পীদের লাইভ শো- "সুর আর গান"
ঈদের দিন থেকে শুরু করে সন্ধ্যা ৫.৪৫ মিনিটে থাকছে মেহরাব জাহিদের রচনা ও মুরসালিন শুভ'র পরিচালনায় সাতদিনের ধারাবাহিক নাটক মধ্যবিত্তনামা'।
প্রতিদিন সন্ধ্যা ৬.১৫ মিনিটে থাকছে মাসুম শাহরীয়ারের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় সাত দিনের ধারাবাহিক নাটক 'লজ্জাবতী লায়লা এবার অভিনেত্রী লায়লা'।
ঈদের দিন থেকে সাত দিন দুটি করে বিশেষ নাটক চলবে শুধু দেশ টিভিতে। নিয়াজ নাদভী এর চিত্রনাট্য ও পরিচালনায় নাটক ' শূন্য ঘরের ছাদ' দেখা যাবে ঈদের দিন সন্ধ্যা সাতটার সংবাদের পরপরই। আর এর পরেই রাত ৮.৪৫ মিনিটে থাকছে অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নাটক 'হোটেল বিলাসবহুল'। একই সময়ে প্রতিদিন প্রচারিত হবে বিশেষ নাটকগুলো।
রাত ১০টায় লাইভ মিউজিক্যাল শো -'ঈগলু মিউজিক ফেস্ট'। মাতাবেন এস আই টুটুল, সামিনা চৌধুরী, ন্যান্সি, ফুয়াদ নাসের বাবু ও আরমিন মুসা। থাকবে ব্যান্ডদল চিরকুট, দলছুট ও সোলস্ ।
এছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০ টায় থাকছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র।