বিনোদন

না ফেরার দেশে প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চু

নাজমুল হুদা বাচ্চু
নাজমুল হুদা বাচ্চু

চলচ্চিত্র ও নাটকের প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চু না ফেরার দেশে।

বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

এ অভিনেতার স্ত্রী লিনা সাংবাদিকদের বলেন, ঈদের দুদিন আগে শুটিং থেকে ফিরে জ্বরে আক্রান্ত হন বাচ্চু সেইসঙ্গে রক্তচাপ অনেক কমে যাওয়ায় ওইদিন দুপুরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গতকালই মেডিকেল পরীক্ষার পর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে—কিছু বুঝে ওঠার আগেই ভোরের দিকে সব শেষ হয়ে যায়।

নাজমুল হুদা বাচ্চু বহু চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন—তার হাত ধরেই অভিনয় শুরু করেছিলেন বুলবুল আহমেদ, উজ্জ্বলের মত অনেক চলচ্চিত্র তারকা।

প্রবীণ এ অভিনেতার নাম করা যত চলচ্চিত্র:

সত্তর ও আশির দশকের সাড়া জাগানো চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ী’, ‘সারেং বৌ’ ও ‘বেহুলা লক্ষিন্দর। দেখা গেছে ‘চন্দ্রকথা’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দরিয়া পাড়ের দৌলতী’, ‘চন্দ্রগ্রহণ’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘অজ্ঞাতনামা’ শ্রাবণ মেঘের দিন, শঙ্খনীল কারাগারশ্রাবণ মেঘের দিন, শঙ্খনীল কারাগার আর ‘রানওয়ে’ চলচ্চিত্রে।

এর বাইরে টেলিভিশনে অসংখ্য নাটকে তিনি অভিনয় করেছেন। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির বিভিন্ন নাট্যাংশে নিয়মিত দেখা যেত তাকে।

অভিনয়ে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন বাচ্চু।

রাজধানীর ইন্দিরা রোডের ফ্ল্যাটে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে থাকতেন তিনি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকার সংসদের সভাপতি সৈয়দ হাসান ইমাম।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার জোহরের পর গুলশানের আজাদ মসজিদে নাজমুল হুদা বাচ্চুর জানাজা হবে। পরে বনানী কবরস্থানে বাবার পাশে তাকে দাফন করা হবে

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ