বিনোদন

সংসার ভাঙছেন তাহসান ও মিথিলা

তাহসান-মিথিলা
তাহসান-মিথিলা

আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হতে যাচ্ছে তারকা জুটি তাহসান ও মিথিলার।

বেশ কিছু দিন ধরেই তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও অবশেষে এটি সত্যি হলো— এবার বিচ্ছেদের কথা স্বীকার করেছেন দুজনই।

বৃহস্পতিবার দুপুরে তাহসান ও মিথিলা বলেন, অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিবাহবিচ্ছেদ হচ্ছে। কয়েক মাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম কোনো চাপে না থেকে আলাদা থাকার। আমরা জানি, আমাদের এই সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন। সে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান ও মিথিলা বলেন, কঠিন সময়ে ভক্তরা তাদের সঙ্গেই থাকবেন বলেই তারা বিশ্বাস করেন।

তাহসান ও মিথিলা ২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। আইরা তেহরীম খান তাহসান-মিথিলা দম্পতির একমাত্র সন্তান।

তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর পর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায়। বিয়ের পর এ জুটি একাধিক নাটকে অভিনয় করেছেন। ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’ নাটকসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি। নাটক ছাড়াও এ জুটি একসঙ্গে গানও গেয়েছেন।

বেবি কেয়ার ব্র্যান্ড মেরিল বেবির শুভেচ্ছাদূত হয়েছিলেন তারকা দম্পতি তাহসান ও মিথিলা। ২০০৭ সালে তাহসান-মিথিলার জুঁই নারিকেল তেলের বিজ্ঞাপনটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল।

তাহসান রহমান খান বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক। তার জন্ম ১৯৭৯ সালে ১৮ অক্টোবর। বিভিন্ন নাটকে অভিনয় করে দেশের তরুণ প্রজন্মের কাছে তিনি আইকন হিসেবে সমাদৃত।

রাফিয়াত রশিদ মিথিলার জন্ম ১৯৮৪ সালের ২৫ মে। তিনি মিথিলা নামেই বেশি পরিচিত। তিনি একাধারে জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেত্রী এবং মডেল। তিনি গান শিখেছেন হিন্দোল সংগীত একাডেমিতে, নাচ শিখেছেন বেণুকা ললিতকলা একাডেমিতে। আর অভিনয় শিখেছেন লোক নাট্যদলের চিলড্রেনস থিয়েটারে। তিনিও অসংখ্য নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ