বিনোদন

লোকবলের অভাবে স্বপ্ন হারাতে বসেছে চিত্রশিল্পী এস এম সুলতানের

লোকবলের অভাবে স্বপ্ন হারাতে বসেছে চিত্রশিল্পী এস এম সুলতানের
লোকবলের অভাবে স্বপ্ন হারাতে বসেছে চিত্রশিল্পী এস এম সুলতানের

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩ তম জন্মবার্ষিকী আজ-বৃহস্পতিবার। শিল্পীর বাসভবন, শিশুস্বর্গ ও সমাধিস্থল ঘিরে "এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা" করা হয়েছে। তবে, লোকবলের অভাবে ব্যাহত হচ্ছে এ স্মৃতি সংগ্রহশালার কার্যক্রম।

আজ ১০ আগস্ট। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মবার্ষিকী। ১৯২৪ সালে এ দিনে নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। শেখ মোহাম্মদ সুলতান ব্যক্তি জীবনে ছিলেন ভবঘুরে প্রকৃতির। প্রাতিষ্ঠানিক শিক্ষায় বেশিদূর এগুতে না পারলেও আজীবন কাটিয়েছেন চিত্রকলার মোহময় আকর্ষণে। রং তুলি ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন মাটি আর মানুষের শ্বাশত জীবনচিত্র। একেঁছেন জল-জেলে-নৌকা, পাট কাটা, ধান ভানা, চর দখলের মতো গ্রাম বাংলার অসংখ্য চিরায়ত ছবি।

১৯৫০ সালে ইউরোপ সফরের সময় পাবলো পিকাসো, ডুফি, সালভাদর দালি, মাতিসের মতো বিশ্ব বিখ্যাত চিত্রশিল্পীর চিত্রকর্মের সঙ্গে প্রদর্শিত হয় তার আঁকা ছবিও। তিনিই ছিলেন একমাত্র এশিয়ান চিত্রশিল্পী, যার আঁকা ছবি এদের সঙ্গে প্রদর্শিত হয়।

কালোত্তীর্ণ এই শিল্পী ১৯৮২ সালে একুশে পদক পান। ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আর্টিস্ট স্বীকৃতি, '৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা, এবং '৯৩ সালে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পদক পান।

শিশুদের ছবি আঁকা শেখানোর জন্য নিজ বাড়িতে শিশুস্বর্গ নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি। নির্মাণ করেন শিশুস্বর্গ নামের একটি নৌকাও। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান বরেণ্য এ শিল্পী।

তার স্মৃতি ধরে রাখতে ২০০৩ সালে "সুলতান স্মৃতি সংগ্রহশালা'র নির্মাণ কাজ শেষ হয়। ২০০৬ সালে তা দর্শণার্থীদের জন্য খুলে দেয়া হয়। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটি দেখভালের জন্য মাত্র তিনজন কর্মচারী রয়েছেন।

লোকবলের অভাবে সংগ্রহশালাটি প্রায়ই বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরে যান দর্শণার্থীরা। শুধু তাই নয়, শিক্ষক সংকটের কারণে মুখ থুবড়ে পড়তে বসেছে শিশুস্বর্গ বলে জানান এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. এমদাদুল হক চৌধুরী।

বরেণ্য এই চিত্রশিল্পীর স্মৃতি ধরে রাখতে তার আঁকা ছবি সঠিকভাবে সংরক্ষণের দাবি এলাকাবাসীর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ