বিনোদন

আজ শুভ জন্মাষ্টমী

জন্মাষ্টমী
জন্মাষ্টমী

জন্মাষ্টমী আজ (সোমবার) সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি। জগতে দুষ্টের দমন করে, জগতে সত্য ও সুন্দর প্রতিষ্ঠার মধ্য দিয়ে শিষ্টের পালন করতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমি তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেন। এদিকে, ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনটি উদযাপন করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।

সনাতন ধর্মাবলম্বীদের পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে জন্ম নেন সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ। এ দিনেই উদযাপন করা হয় শুভ জন্মাষ্টমী।

পৃথিবীতে যখন পাশবিক শক্তি ও গ্লানির অভ্যুত্থান হয়ে সত্য ও সুন্দরকে গ্রাস করে, তখন ধর্ম ও ন্যায়-নীতি প্রতিষ্ঠার জন্যই জন্ম নেন মহাবতার শ্রীকৃষ্ণ। যুগে যুগে দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে অবতাররূপে ভগবান নেমে আসেন মানুষের মাঝে।

ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে রয়েছে বিশেষ অনুষ্ঠান।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পৃথক শুভেচ্ছা বাণী দিয়েছেন। এছাড়াও, রাষ্ট্রপতি বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে, জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সার্বজনীন পুজা কমিটির সভাপতি ডি. এন. চ্যাটার্জী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়সহ অন্যান্য ধর্মীয় নেতারা এক বিবৃতিতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ