বরেণ্য কবি শামসুর রাহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ (বৃহস্পতিবার)। তার মৃত্যুবার্ষিকীর এ দিনে সকালে বনানীতে কবির কবরে শ্রদ্ধা জানান তার স্বজন ও ভক্তরা।
বাংলাভাষার অন্যতম প্রধান কবি শামসুর রাহমান নাগরিক কবি হিসেবেও ব্যাপক সমাদৃত ও পরিচিত ছিলেন। মুক্তিযুদ্ধসহ বাঙালির আন্দোলন-সংগ্রামে তার কবিতা এদেশের স্বাধীনতাকামী মানুষকে প্রেরণা জুগিয়েছে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক।
কবির অনেক কবিতাই বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। ৭৬ বছর বয়সে ২০০৬ সালের ১৭ আগস্ট মৃত্যুবরণ করেন তিনি।
কবির প্রয়াণ দিবসে রাজধানীতে স্মরণসভা, কবিতাপাঠসহ ও নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: