আধুনিক অনলাইন সিস্টেম তৈরির মাধ্যমে নাগরিকদের আরো দ্রুত সঠিক সেবা দেয়া সম্ভব বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম ও বাংলাদেশ কপিরাইট অফিসের যৌথ আয়োজনে ই-কপিরাইট সেবার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় ই সেবা ব্যবস্থার প্রচারের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী বলেন, সৃজনশীল ক্ষমতার অধিকারীদের রাষ্ট্র যেন নিরাপত্তা দিতে পারে এবং তাদের পাওনা যেন যথাসময়ে পায় তা নিশ্চিত করতে হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: