বিনোদন

কবি কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

কবি কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
কবি কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সব শ্রেণি পেশার মানুষেরা।

রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির কবরে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।

সকাল ৭টায় কবি পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবির নাতনি খিলখিল কাজী, তার ভাই বাবুল কাজীর স্ত্রী লুনা কাজী ও তার মেয়ে আবাছা কাজী। পরে তারা কবির আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন।

সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে বিদ্রোহী কাজী নজরুল ইসলামের সাহিত্য ও চেতনাকে লালন করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনেরা। আর নজরুলের শিক্ষায় দীক্ষিত হওয়া এবং তার কর্মকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়াই হতে পারে এ কবির প্রতি সবচেয়ে বড় সম্মান প্রদর্শন- বলে অভিমত পরিবার ও নজরুল গবেষকদের।

১৯৭৬ সালের ২৯ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় কবি মারা যান। তার শেষ ইচ্ছা অনুযায়ী সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে।

তার ৪১তম মৃত্যুবার্ষিকীর সকালে সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, নজরুল ইনস্টিটিউট, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

পরে কবির নাতনি খিলখিল কাজী সাংবাদিকদের বলেন, আজ আমরা সবাই কবির ৪১তম প্রয়াণদিবস পালন করছি, কিন্তু সর্বস্তরের মানুষের কাছে নজরুল ইসলামকে এখনো আমরা পৌঁছে দিতে পারিনি। এ পৌঁছে দিতে না পারার জন্য আমরাই দায়ী কারণ আমরা কবিকে নিয়ে সেভাবে চর্চা করছি না।

নজরুল সাহিত্যকে পাঠ্যপুস্তকে আরো গুরুত্ব দিয়ে তার চেতনাকে আরো ছড়িয়ে দেয়ার কথা জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

প্রয়াণ দিবসে নজরুলকে জানা আর তাঁর শিক্ষায় দীক্ষিত হওয়া এবং তার কর্মকে সারাবিশ্বে ছড়িয়ে দেওয়াই হতে পারে বিদ্রোহী এ কবির প্রতি সবচেয়ে বড় সম্মান প্রদর্শন- বলে অভিমত নজরুল গবেষক রফিকুল ইসলামের।

নজরুলের অসাম্প্রদায়িক চেতনা উগ্র ও সন্ত্রাসবাদ দমনের পাশাপাশি অশুভ শক্তি প্রতিহত করতে নজরুলের চেতনাকে লালন করার কথা জানান রাজনীতিকরা।

ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার এবং ছাত্রদলের নেতারা নজরুলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সমাধি প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ