বিনোদন

প্রেম-দ্রোহ-সাম্য আর মানবতার কবি নজরুল

প্রেম-দ্রোহ-সাম্য আর মানবতার কবি নজরুল
প্রেম-দ্রোহ-সাম্য আর মানবতার কবি নজরুল

প্রেম, দ্রোহ, সাম্য আর মানবতার কবি নজরুল। বাঙালি জাতি দ্রোহ আর প্রেমের ভাষা খুঁজে পেয়েছে এ বিদ্রোহী কবির কাছে। জাতির সকল ক্রান্তিলগ্নে কবির গান ও কবিতা সবসময় প্রেরণা জুগিয়েছে মুক্তিকামী মানুষকে। আজও সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে এবং মানবমুক্তির পথ অন্বেষণে পথ প্রদর্শক জাতীয় কবি নজরুল। তাই তার প্রয়াণ দিবসে আজ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুপমণ্ডুকতা, কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার নজরুলকে।

আমায় নহে গো ভালবাস মোর গান—কি গান কি কবিতা সবকিছুতেই সাম্যবাদী মননকে সবার ওপরে ঠাঁই দিয়েছেন কবি নজরুল। অন্যায়-অবিচারের বিরুদ্ধে অগ্নিঝরা বজ্রকণ্ঠ যে কবি; লেখায়, জীবন-কর্মে যার বিদ্রোহের সুর। মানুষে মানুষে বিভেদ দূর করা আর সংকীর্ণতার দেয়াল ভাঙ্গার লড়াইও করেছেন সমানতালে।

আমৃত্যু গেয়েছেন মানবতার জয়গান; ধর্মান্ধদের নানা ফতোয়ার মুখেও দমেননি নজরুল; সবার ওপর মানুষ সত্য এই মর্মবাণী কবি কণ্ঠে ভাস্বর হয়েছে বারবার। মানবতাবাদী এই কবি সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুপমণ্ডুকতা, কুসংস্কারের বিরুদ্ধে বরাবর ছিলেন সোচ্চার।

নজরুল গবেষক সৌমিত্র শেখর ও নাসিমা শাহীনের মতে, শত বছর পর এসেও বর্তমান বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার উত্থানের এ সময়টায় অনেক বেশি প্রাসঙ্গিক নজরুল।

কবি মারা গেছেন চার দশক আগে; চিরনিদ্রায় শায়িত আছেন এ বাংলার মাটিতেই। কবি নেই, কিন্তু রয়ে গেছে তার সৃষ্টিকর্ম। সর্বস্তরে নজরুল চর্চাই দেশের মানুষকে মুক্তি দিতে পারে সাম্প্রদায়িকতা আর ধর্মান্ধতার অন্ধকার থেকে আর সেটাই হতে পারে কবির প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধার্ঘ্য।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ