বিনোদন

রোববার দেশ টিভিতে ভুবন মাঝির ওর্য়াল্ড টেলিভিশন প্রিমিয়ার

ভুবন মাঝি
ভুবন মাঝি

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ভুবন মাঝি'র ওর্য়াল্ড টেলিভিশন প্রিমিয়ার হচ্ছে এবার দেশ টিভিতে।

ঈদের দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায় দর্শকনন্দিত চলচ্চিত্রটি দেখা যাবে দেশ টিভির পর্দায়। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তির পর বিদেশেও বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে চলচ্চিত্রটি। নতুন প্রজন্মের দর্শকদের বিশেষ করে চলচ্চিত্রটি দেখার আহ্বান জানিয়েছেন পরিচালকসহ ছবির কলাকুশলীরা। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন, ভারতের টালিউডের জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় আর বাংলাদেশের অপর্ণা ঘোষ।

ভুবন মাঝি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ২০১৭ সালের ৩ মার্চ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে একজন বাউলের সংগ্রামী ও বিদ্রোহী হয়ে উঠার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। দেখানো হয়েছে- ১৯৭১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিস্তৃত ইতিহাস ও প্রেম, বিদ্রোহ ও মানবিকতা, স্বাধীনতা ও সংস্কৃতি।

চলচ্চিত্রটির একটি বিশেষ দিক যেমন কেন্দ্রীয় চরিত্রে কলকাতার পরমব্রত অন্যদিকে পুরো সংগীত আয়োজনে ছিলেন সদ্যপ্রয়াত ভারতের বিশিষ্ট সংগীজ্ঞ কালিকা প্রসাদ।

ছবিটির নানা দিক নিয়ে কথা বলেছেন চলচ্চিত্রটির পরিচালক ফাখরুল আরেফিন খান।

তিনি জানিয়েছেন কেন চলচ্চিত্রটি দর্শক প্রিয়তা পেয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনাধারনে চলচ্চিত্রটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদও ব্যক্ত করেন তিনি। বড়পর্দায় যারা দেখতে পারেননি তাদেরকে ছোট পর্দায় অর্থাৎ দেশটিভিতে চলচ্চিত্রটি দেখার আহ্বান জানান।

চলচ্চিত্রটির পার্শ্ব অভিনেত্রী নওশাবা আহমেদও গর্ববোধ করেন এটিতে কাজ করতে পেরে। একাত্তর থেকে ২০১৩ পর্যন্ত সময়ের যে চিত্র তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে-তা ধারনের জন্য এটি সবারই দেখা দায়িত্বের মধ্যেই পড়ে বলে মনে করেন তিনি।

এই ঈদে নানা বিনোদনমুলক অনুষ্ঠানের মধ্যে 'ভুবন মাঝি' হতে পারে একটি ইতিহাস নির্ভর-শিক্ষনীয় বিনোদন- এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ