বিনোদন

তিন শতাধিক প্রক্ষাগৃহে একযোগে মুক্তি রংবাজ-অহংকার-সোনাবন্ধু

শাকিব-বুবলি
শাকিব-বুবলি

নতুন ছবি ছাড়া ঈদ আয়োজনের পূর্ণতা পায় না। গত রোজার ঈদের মত এবারের কোরবানির ঈদেও মুক্তি পেয়েছে তিনটি ঢাকাই সিনেমা। রংবাজ, অহংকার ও সোনাবন্ধু দেশের তিন শতাধিক প্রক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ছবিগুলো।

শাকিব খান-বুবলি অভিনত "রংবাজ"এরই মধ্যে মুক্তি পেয়েছে দেশের দেড় শতাধিক হলে। এর সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোমান্টিক-সাসপেন্স-থ্রিলার টাইপের এই সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা বুবলি। একটি গানের চিত্রায়নও করা হয়েছে সুইজারল্যান্ডে।

শাকিব -বুবলির আরেক সিনেমা 'অহংকার' মুক্তি পেয়েছে দেশের ১১৯টি সিনেমা হলে। তথাকথিত মান-অভিমান-রাগ এবং পরে প্রেম-পরিণয় ক্যাটাগরির এই ছবিটিতেও কিছুটা ভিন্নভাবে দেখা যাবে শাকিব-বুবলিকে।

গত ঈদে বুবলির কোন ছবি ছিল না, ছিল শাকিব খানের। দু'টি ছবিই দর্শকদের ভাল লাগবে মনে করছেন শাকিব-বুবলি।

এই ঈদে অপু বিশ্বাসের কোনো ছবি নেই। তবে বিভিন্ন টেলিভিশনে ঈদের অনুষ্ঠানে অপুর রয়েছে সরব উপস্থিতি। তবে কি শাকিব -অপু, না-কি শাকিব বুবলি হিট তার সবই নির্ভর করছে দর্শকদের মেজাজ-মর্জির ওপর।

অন্যদিকে, ঈদের আরেক ছবি 'সোনাবন্ধু' মুক্তি পেয়েছে দেশের ৫০টি প্রেক্ষাগৃহে। গ্রাম-বাংলার সামাজিক ঘরাণার এই ছবিটিও এক শ্রেণির দর্শকদের মন কাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ