বিনোদন

শহীদ মিনারে দ্বিজেন শর্মার মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা

দ্বিজেন শর্মা
দ্বিজেন শর্মা

সদ্য প্রয়াত নিসর্গবিদ দ্বিজেন শর্মাকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বাংলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও নটরডেম কলেজে তিন দফা শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ দাহ করা হবে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে দ্বিজেন শর্মার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে তার স্বজন, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। ফুল ও মানুষের ভালোবাসায় সিক্ত হন সদ্য প্রয়াত এ নিসর্গবিদ।

পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় দ্বিজেন শর্মার নাগরিক শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর তার দীর্ঘদিনের কর্মস্থল নটরডেম কলেজে তার মরদেহ নেয়া হবে।

সেখানে শ্রদ্ধাজ্ঞাপন শেষে রাজধানীর সবুজবাগে বরদেশ্বরী কালী মন্দিরসংলগ্ন শশ্মানে তার দাহ সম্পন্ন হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ