বিনোদন

সিনেমায় আর গান গাইবেন না ভারতীয় জগদ্বিখ্যাত কণ্ঠশিল্পী লতা

ভারতীয় জগদ্বিখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর
ভারতীয় জগদ্বিখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর

সিনেমায় আর গান গাইবেন না ভারতীয় জগদ্বিখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। জন্মদিন উপলক্ষে হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

'ভারতের নাইটিঙ্গেল' খ্যাত লতা মঙ্গেশকর বলেন, তিনি আরও গান গাইবেন। কিন্তু সিনেমায় আর প্লে ব্যাক করবেন না।

২৮ সেপ্টেম্বর ৮৮ বছরে পা দিলেন লতা। এজন্য তিনি শত কোটি ভক্তের প্রণাম, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন।

জি-নিউজের খবরে বলা হয়, লতা মঙ্গেশকর প্লে ব্যাক শুরু করেছিলন ১৯৪২ সালে। তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। দেখতে দেখতে সংগীত জগতে ৭৫ বছর পূর্ণ করেন এই শিল্পী। আধ্যাত্মিক সংগীত, ভজন সবই গাইবেন কিন্তু বলিউড, কলিউডের জন্য আর গান গাইতে চান না লতাজি।

জন্মদিনের স্মৃতিচারণ করে লতা মঙ্গেশকর জানালেন, ছোটবেলা থেকেই জন্মদিন নিয়ে আমার কোনো উত্তেজনা ছিল না, এখনো নেই। এমনকি যখনই কেউ আমার জন্মদিন উদযাপন করে আমি একেবারেই খুশি হই না। তবে ছোটবেলায় জন্মদিনে কেউ না কেউ আমাকে নতুন জামা উপহার দিত। আমার জন্মদিনে মাকে দেখেছি পূজা দিতে, আর পূজার পর আমার জন্য থাকতো মিষ্টি।

জন্মদিনে নিজের ইচ্ছের কথা বলতে গিয়ে তিনি বলেন, শুধু জন্মদিনের ইচ্ছে নয়, বাকি জীবনের প্রতিটা দিনই আমি গান গাইতে চাই, এটাই আমার ইচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ