অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে মনস্তত্বের প্রভাব নিয়ে গবেষণার জন্য এবার অর্থনীতির নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড এইচ থেলার।
সোমবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করেছে।
গতবছর চুক্তির সঙ্গে অর্থনীতির সম্পর্কের তত্ত্ব তালাশে নোবেল পান ব্রিটিশ গবেষক অলিভার হার্ট ও ফিনল্যান্ডের বেংক্ট হলস্ট্রম।
রীতি অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর এবারের নোবেল পুরস্কার তুলে দেয়া হবে প্রাপ্তীদের হাতে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: