বিনোদন

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ছিলেন আনমনা প্রকৃতির

এসএম সুলতান
এসএম সুলতান

ব্যক্তি জীবনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ছিলেন ভবঘুরে আনমনা প্রকৃতির। প্রাতিষ্ঠানিক শিক্ষায় বেশিদূর এগোতে পারেননি। তবে আঁকাআঁকির ঝোক সেই ছোট বেলাতেই।

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৯৪ সালের এ দিনে মারা যান কীর্তিমান এ শিল্পী। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে এসএম সুলতান ফাউন্ডেশন ও নড়াইল জেলা প্রশাসন। তবে, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে তার নির্মিত ভ্রাম্যমাণ শিশু স্বর্গ।

কালজয়ী চিত্রকর এসএম সুলতান। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের চিত্রাপাড়ে হতদরিদ্র এক পরিবারে জন্ম খ্যাতিমান এ শিল্পীর। ব্যক্তি জীবনে ছিলেন ভবঘুরে, আনমনা প্রকৃতির। প্রাতিষ্ঠানিক শিক্ষায় বেশিদূর এগোতে পারেননি। তবে, আঁকাআঁকির ঝোক সেই ছোট বেলাতেই।

ছবি আঁকাতে কাটিয়েছেন সারাটি জীবন। ঘুরে বেড়িয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ। ১৯৫৩ সালে দেশে ফিরে নড়াইলে তার নিজ বাড়িটিতে গড়ে তোলে শিশু স্বর্গ।

শিশুরা ভ্রমণ করবে, নৌকায় বসে আঁকবে প্রকৃতির ছবি তাই ১৯৯৪ সালে নির্মাণ করেন দ্বিতল একটি নৌকা। ওই নৌকাতে শিশুদের নিয়ে ভ্রমণও করেন এসএম সুলতান। তার মৃত্যুর পর থেকে চিত্রা নদীর তীরেই রাখা হয়েছে ওই শিশু স্বর্গটি। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে নৌকাটি। আর অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে সুলতানের নিজ হাতে আঁকা মূল্যবান ছবিগুলো।

এসএম সুলতানই একমাত্র বাঙালি চিত্রকর যার আঁকা ছবি, পাবলো পিকাসো, সালভাদর দালির মতো বিশ্বখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্মের সঙ্গে লন্ডনে প্রদর্শিত হয়। সুলতান তার চিত্রকর্মের জন্য অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ১৯৮২ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের দেয়া ম্যান অব দ্য ইয়ার, একই বছর একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক এবং ১৯৯৯ সালে চারুকলা ইসনস্টিটিউটের ৫০ বছর পূর্তিতে মরণোত্তর সম্মাননা পদক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ