বিনোদন

পথশিশুদের নিয়ে জন্মদিনের দিনটি কাটালেন পরীমনি

পরীমনি
পরীমনি

চিত্রনায়িকা পরীমনির পরীর মতো করে সেজেছিলেন তার জন্মদিনে। জন্মদিনের দিন কাটিয়েছেন পথশিশুদের সঙ্গে।

তার বন্ধু ‘লাভ গুরু’ (এফএম রেডিওর জনপ্রিয় চরিত্র) তামিম হাসান বলেন, এই দিনটা শুধু তার একার নিজের জন্মদিন সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে কাটাবেন, পরীমনি এমনটা অনেক আগে থেকেই পরিকল্পনা করেছেন। তাই আজ কোনো শুটিং কিংবা অন্য কোনো কাজও রাখেননি।

পরীমনি আজ মঙ্গলবার সারা দিন আছেন বাদামতলীতে। সেখানে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কাজ করছে সাজেদা ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানটির পথশিশু কেন্দ্রে বেলা ১১টা থেকেই আছেন পরীমনি। পথশিশুদের জন্য সঙ্গে করে নিয়ে গেছেন বিভিন্ন উপহার আর খাবার। পথশিশু কেন্দ্রের শিশুদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন।

গতকাল সোমবার দিবাগত রাত ১২টায় রাজধানীর বনানীতে পরীমনির বাসায় তার জন্মদিন উদযাপন করেন তার বন্ধুদের নিয়ে। পরীমনি সবাইকে নিয়ে কেক কেটেছেন, ছবি তুলেছেন, আড্ডা দিয়েছেন।

বন্ধু, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী আর প্রিয়জনদের সঙ্গেও জন্মদিন উদ্যাপন করবেন পরীমনি। সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করেছেন। আমন্ত্রিত অতিথিদের জন্য পোশাকের রং চূড়ান্ত করে দিয়েছেন।

পরীমনি জানান, আমার জন্মদিনের অনুষ্ঠানে সবাই নীল আর সাদা রঙের পোশাক পরবেন। কেন পরবেন কারণ আমার নাম পরী তাই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ