বিনোদন

৯/১১ নভেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 'ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’

 ৯/১১ নভেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 'ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’
৯/১১ নভেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 'ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’

আগামী ৯ থেকে ১১ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 'ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট বা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৭'।

সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে উৎসব উপলক্ষে আয়োজিত সান কমিউনিকেশনসের কর্তা ব্যক্তিরা সংবাদ সম্মেলনে জানান, এ বছর বাংলাদেশসহ ১০টি দেশের ১৪০ জন শিল্পী এ উৎসবে সংগীত পরিবেশন করবেন।

তৃতীয়বারের মতো আয়োজিত এ উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, ব্রাজিল, মালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জাপানের খ্যাতিমান শিল্পীরা যোগ দিচ্ছেন।

উৎসবে বাংলাদেশের শাহজাহান মুন্সি, আরিফ দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, শাহনাজ বেলী, শাহ আলম সরকার, আলেয়া বেগম, বাউলা ও বাউলিয়ানা গান পরিবেশন করবেন।

ভারত থেকে নুরান সিস্টার্স ও বাসুদেব বাউল, পাকিস্তান থেকে মিকাল হাসান ব্যান্ড, নেপালের কুটুম্বা, তিব্বতের তেনজিন চোয়েগাল, ইরানের রাস্তাক, ব্রাজিলের মোরিসিও টিজুমবাহ ও মালির গ্র্যামিজয়ী ব্যান্ড তিনারিওয়েন আসছে।

অনলাইন যে কেউ বিনামূল্যে এ উৎসবের নিবন্ধন করতে পারবেন। ১ থেকে ৫ নভেম্বর

dhakainternationalfolkfest.com এই ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে তিন দিনের উৎসবের জন্য তিনটি প্রবেশ পাস সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট তারিখে ওই দিনের পাস নিয়ে উৎসবে যোগ দিতে হবে।

উৎসব চলবে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত একটা পর্যন্ত।

আগত দর্শণার্থীদের ফেরার সময় থাকবে বিনা মূল্যের পরিবহনব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে সঙ্গে কোনো ব্যাগ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ