মুক্তিযোদ্ধা ও বাম নেতা আফম মাহবুবুল হক কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৬৯ বছর বয়সী মাহবুবুল হক ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আহবায়ক।
জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অটোয়ার সিভিক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন উদ্দিন চৌধুরী।
এর আগে ২০০৪ সালে ঢাকায় গাড়িচাপায় গুরুতর আহত হওয়ার পর মাহবুবুল হক কানাডা চলে যান। তবে দীর্ঘদিন চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি।
স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে এরপর থেকে কানাডায়ই বসবাস করছিলেন মাহবুবুল হক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: