বিনোদন

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব আয়োজনটি হচ্ছে ধানমন্ডির আবাহনী মাঠে

ধানমন্ডির আবাহনী মাঠ
ধানমন্ডির আবাহনী মাঠ

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব আয়োজনটি অবশেষে হতে যাচ্ছে—চলতি বছরই ২৬ ডিসেম্বর থেকে ধানমন্ডির আবাহনী মাঠে শুরু হবে পাঁচ দিন

৩০ ডিসেম্বর পর্যন্ত এ আয়োজন চলবে।

মঙ্গলবার বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু জানান, এই বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে উপমহাদেশের যেসব শিল্পীর আসার কথা ছিল তাদের ‘৮০ শতাংশ’ এ আয়োজনে যোগ দেবেন।

আমরা ক্ল্যাসিক্যাল ফেস্টিভাল আয়োজনের জন্য মিরপুরের ইনডোর স্টেডিয়ামটি বরাদ্দ চেয়েছিলাম— আমাদের আবেদনে অর্থমন্ত্রীরও সায় ছিল। কিন্তু... এই আয়োজনটি করতে গেলে পরে টার্ফ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরে আয়োজনটি আমরা ধানমন্ডির আবাহনী মাঠে আয়োজন করার সিদ্ধান্ত নেই। এ বিষয়ে আমাদের অনুমতি নেয়াও হয়ে গেছে।

আবুল খায়ের জানিয়েছেন, আগামী সাতদিনের মধ্যেই একটি সংবাদ সম্মেলন ডেকে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হবে।

এর আগে এ বছরই ২৩ নভেম্বর থেকে বেঙ্গল ফাউন্ডেশনের উচ্চাঙ্গসংগীত উৎসবের ষষ্ঠ আসরটি বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল। কিন্তু সেনা ক্রীড়া সংস্থার অনুমতি না মেলায় সেই আয়োজনটি এ বছর করা হবে না বলে জানান আবুল খায়ের লিটু।

ও্ইদিন সংবাদ সম্মেলনে তিনি বলে, বিদেশি শিল্পীদের কাছে আর্মি স্টেডিয়াম নিরাপদ স্থান হিসেবে বিবেচিত। চূড়ান্ত পর্যায়ে এসে বিকল্প ভেন্যু বিবেচনার কোনো অবকাশ নেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ