সবুজ ছায়া হাউজিং গ্রুপের শুভেচ্ছাদূত হয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস।
গত সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে কাজের বিষয়ে তার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়।
অপু বিশ্বাস বলেন, শুভেচ্ছ দূত হওয়ার মধ্য দিয়ে তিনি এ প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশ নেবেন।
তিনি বলেন, শুভেচ্ছদূত হওয়ার মধ্যে দিয়ে এক ধরনের দায়িত্ব হাতে তুলে নিলাম, চেষ্টা করব সে দায়িত্ব ঠিকভাবে পালন করতে।
তিনি আরো বলেন, অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছি যাতে করে ক্যারিয়ার আরো সমৃদ্ধ হয়।
সম্প্রতি রিয়াজের বিপরীতে বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। রিবতি ভেঙে চলচ্চিত্রে অভিনয় করছেন। কিছুদিন আগে 'কাঙ্গাল' ও 'কানাগলি' নামে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবি দুটির গল্প ও তার চরিত্র ভিন্ন ধরনের, যা অনেকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: