একটি কুচক্রী মহল ধর্মীয় উস্কানি দিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
অমর কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ১৭০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বাংলা একাডেমির উদ্যোগে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মীর মোশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একটি কুচক্রী মহল রামু, নাসিরনগর, রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় একের পর এক সহিংস ঘটনা ঘটিয়ে যাচ্ছে। বর্তমান সরকার তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না বলেও জানান তিনি।
এ সময় মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধুসহ বাংলা সাহিত্যের চিরায়ত বইগুলো পড়তে এ প্রজন্মের ছেলেমেয়েদের প্রতি আহ্বান জানান আসাদুজ্জামান নূর।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: