বিনোদন

বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হলো ‘ঢাকা লিট ফেস্ট’

‘ঢাকা লিট ফেস্ট’
‘ঢাকা লিট ফেস্ট’

বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হলো তিন দিনব্যাপী ‘ঢাকা লিট ফেস্ট’। এ বছর এই ফেস্টের প্রতিবাদ্য বিষয় হলো -'বাধাকে না বলা'। এই উৎসবে যেহেতু দেশি-বিদেশি সাহিত্য অঙ্গনের রথী-মহারথীরা উপস্থিত থাকেন তাই এখানে বিশ্ব দরবারে নিজ দেশের সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরা যায় বলে জানান আয়োজকরা।

সুরের মূর্ছনায় আর নাচের ছন্দে পর্দা উঠলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাহিত্য উৎসব ঢাকা লিট ফেস্ট-২০১৭ এর। নৃত্য শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা কর্মব্যস্ত মানুষের মনে জাগিয়ে তোলে আনন্দের ছোঁয়া।

উৎসবটির উদ্বোধন করেন সিরিয়ার কবি আদোনিস। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। মোড়ক উন্মোচন করা হয় বঙ্গবন্ধুর জীবনীর ওপর লেখা একটি ডিজিটাল বইয়ের।

ভাষাভাষীর দিক থেকে বাংলা পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা। এই ভাষায় যেসব সাহিত্য রচনা হয়েছে তা অনেক সমৃদ্ধ। তাই আমাদের সমৃদ্ধশীল সাহিত্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেই এই উৎসব বলে জানান আয়োজকরা।

ঢাকা লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ বলেন, ‘আমরা দেশের শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোশকতা করতে চাই। আমাদের নিজস্ব যে সংস্কৃতি রয়েছে তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার পাশাপাশি অন্যদেশের শিল্প সংস্কৃতিকে জানার অন্যতম একটি প্ল্যাটফরম এই উৎসব।‘

তিনি আরো বলেন, ‘এই উৎসবে সাহিত্য নিয়ে আলোচনার পাশাপাশি বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে আলোচনা করা হবে রোহিঙ্গাদের বিষয় নিয়েও। কিভাবে আমরা তাদের সহযোগিতা করতে পারি এটিই হবে মূল আলোচ্য বিষয়।‘

এ ধরনের উৎসব নিজের দেশের সাহিত্যকদের পাশাপাশি অন্যদেশের সাহিত্যিকদের সঙ্গে সরাসরি আলোচনার যে সুযোগ করে দিচ্ছে তা সত্যি প্রশংসার দাবি রাখে বলে অভিমত লেখক-পাঠকদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ