শিশু আব্রাম খান জয়কে বাসায় গৃহপরিচারিকার জিম্মায় রেখে তালা দিয়ে কলকাতায় যাওয়ার কথা অস্বীকার করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
গতকাল দিনভর এ নিয়ে নানা গুঞ্জনের পর ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।
অপু বলেন এটা একদমই ভুল কথা— আমি বাসার বাহির থেকে তালা দিয়ে আসিনি। বাসার ভেতর থেকেই তালা দেয়া হয়েছে। বাসার ভেতরে শেলি আপুসহ অন্যান্যরা রয়েছেন। আমি নেই বলেই তারা ভেতর থেকে তালা দিয়ে রেখেছেন, এটা দোষের কি?
তিনি বলেন, আমি বিপদেই পরেই কলকাতা একাই চলে আসতে হয়েছে, জয়কে নিয়ে আসার পরিস্থিতি ছিল না। কারণ জয়ের শরীরটা খুব ভালো নয় তাই ওকে নিয়ে আসিনি। কিন্তু জয়কে রাখার লোক ঢাকায় খুঁজে পাইনি। তাই বাসায় আমার বোন শেলির কাছেই রেখে এসেছি।
সন্তান আব্রাম খান জয়কে বাসায় গৃহপরিচারিকার জিম্মায় রেখে অপুর কলকাতা যাওয়ার খবরে শুক্রবার রাতে রাজধানীর গুলশানের নিকেতনে স্ত্রীর বাসায় যান শাকিব খান। কিন্তু সন্তানকে না দেখেই ফিরতে হয়েছে তাকে।
অপুর ঘনিষ্ঠজনেরা জানান, বৃহস্পতিবার রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান নায়িকা। এতে সিজারের সময় করা সেলাই ফেটে ব্লিডিং হয় তার। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে কলকাতায় যান অপু।