মিস ওয়ার্ল্ড-২০১৭ প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বাদ পড়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। এর আগে ‘গ্রুপ সিক্স’ থেকে বিজয়ী হয়ে প্রতিযোগিতার সেরা ৪০-এ ছিলেন তিনি।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ২০ জন সেমি-ফাইনালিস্টকে নিয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় রোববার চীন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন জেসিয়া।
প্রসঙ্গত, ২৯ সেপ্টেম্বরে ঢাকায় আয়োজিত ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ এর চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে জান্নাতুল নাঈম এভ্রিলের নাম ঘোষণার পর থেকেই শুরু হয় বিতর্ক। পরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলন করে সংশোধিত রায়ে নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: