বিনোদন

'মিস ইউনিভার্স' হলেন আফ্রিকার সুন্দরী নেল-পিটার্স

নেল-পিটার্স
নেল-পিটার্স

এবার মিস ইউনিভার্স হলেন দক্ষিণ আফ্রিকার সুন্দরী ডেমি-লেই নেল-পিটার্স। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রোববার স্থানীয় সময় রাতে 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতার ৬৬তম আসরে ডেমির মাথায় বিশ্ব সেরা এ মুকুট পরিয়ে দেয়া হয়।

প্রতিযোগিতায় এবারের বিজয়ীকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ফরাসি সুন্দরী আইরিস মিতেনায়েরা। ২২ বছর বয়সী ডেমি-লেই নেল-পিটার্সের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। দক্ষিণ আফ্রিকার কেপ রাজ্যে বড় হন তিনি।

ব্যবসা ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রিধারী এ সুন্দরী মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বলেন, মিস ইউনিভার্স এমন একজন নারী যিনি ভয়কে জয় করেছেন এবং এর মধ্য দিয়ে তিনি আরো অনেক নারীকে ভয় জয় করতে সক্ষমতা অর্জনে অনুপ্রেরণা জুগিয়েছেন।

প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন কলম্বিয়ার লরা গঞ্জালেস এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন জ্যামাইকান সুন্দরী ডেভিনা বেনেট। বিশ্বের বিভিন্ন দেশের ১০০ জন সুন্দরী এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ