বিনোদন

অপুকে তালাকনামা পাঠিয়েছেন শাকিব খান

অপুকে তালাকনামা পাঠিয়েছেন শাকিব খান
অপুকে তালাকনামা পাঠিয়েছেন শাকিব খান

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান তার স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তালাকনামা পাঠিয়েছেন বলে জানা গেছে।

সোমবার অপু বিশ্বাসের বাসায় এই তালাকনামা পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ ইকবাল।

সাধারণত শাকিব খানের কোনো বিষয়ে গণমাধ্যমকে জানাতে মুখপাত্র হিসেবে কথা বলেন মোহাম্মদ ইকবাল।

তিনি বলেন, অপু বিশ্বাসকে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের মাধ্যমে তালাকনামা পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে শাকিব খানকে এসএমএস পাঠালে তিনি ফিরতি এসএমএসে বলেন, শুটিংয়ে আছি, পরে কথা বলছি। তবে বারবার চেষ্টা করেও অপু বিশ্বাসকে টেলিফোনে পাওয়া যায়নি।

গত এপ্রিলে ঢাকাই ছবির নতুন নায়িকা শবনম বুবলীর সঙ্গে শাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। ছবিটিতে ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন বুবলী।

এর পরই অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে শাকিব খানের। ছবিটি প্রকাশের পর পরই গণমাধ্যমে দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি খোলাসা করেন অপু।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ