বিনোদন

বলিউডের কিংবদন্তী অভিনেতা শশী কাপুর আর নেই

শশী কাপুর
শশী কাপুর

দীর্ঘদিন অসুস্থতার পর বলিউডের প্রবীণ অভিনেতা শশী কাপুর মারা গেছেন। রোববার রাতে বুকে সংক্রমণের কারণে আন্ধেরির কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সোমবার তিনি মারা যান।

গত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন শশী কাপুর। তার বাইপাস সার্জারিও হয়েছিল। ২০১৪-য় বুকে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। শশী কাপুরের তিন সন্তান রয়েছেন। তারা হলেন, কুনাল, সঞ্জনা ও করণ কাপুর।

তিনবারের জাতীয় পুরস্কার জয়ী এই জনপ্রিয় অভিনেতা ১৬০-এরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ২০১১-য় পদ্মভূষণ এবং ২০১৫-তে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয় তাকে।

‘দিওয়া’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘কভি কভি’, ‘শর্মিলী’, ‘জুনুন’, ‘সুহাগ’, ‘হসিনা মান জায়েগি’, ‘চোর মচায়ে শোর’-র মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে রেখেছে। গত দুই দশক ধরেই প্রচারের আড়ালে ছিলেন তিনি।

হিন্দি সিনেমার কিংবদন্তী অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের ছেলে এবং রাজ কাপুর ও শাম্মী কাপুরের ভাই শশী ১৯৬১-তে ‘ধর্মপুত্র’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ