বিনোদন

লাল টুকটুকে শাড়িতে বিয়ের পিড়িতে পাওলি

কলকাতার তাজ বেঙ্গল হোটেলে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম ও ব্যবসায়ী অর্জুন দেবের বিয়ে সম্পন্ন
কলকাতার তাজ বেঙ্গল হোটেলে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম ও ব্যবসায়ী অর্জুন দেবের বিয়ে সম্পন্ন

বেশ ধুমধাম করে বিয়ের কাজটা সেরে ফেলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম।

গতকাল সন্ধ্যার পর কলকাতার তাজ বেঙ্গল হোটেলে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম ও ব্যবসায়ী অর্জুন দেবের বিয়ে সম্পন্ন হয়।

এর আগে লেক গার্ডেনের বাসায় পাওলির মেহেদি অনুষ্ঠান শেষে গানের সুরে নাচতেও দেখা যায় তাকে। ঠিক করেই রেখেছিলেন ট্র্যাডিশনাল সাজে সাজবেন তিনি। লাল বেনারসি, পুরনো দিনের গয়নায় লক্ষ্মী ঠাকরুণ সাজে সেজে ছিলেন পাওলি।

পাওলির দীর্ঘদিনের প্রেমিক গুয়াহাটির ব্যবসায়ী তরুণ অর্জুন দেবই পাওলির বর। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর পাওলি-অর্জন বিয়ে মানে সাত পাকে বাঁধা পড়েন তারা।

দিল্লির এক ডিজাইনার স্টোর থেকে লাল টুকটুকে মিনাকারি বেনারসি শাড়ি আর মায়ের ট্র্যাডিশনাল সোনার গয়না পরে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

পাওলি-অর্জুনের বিয়ে রেজিস্ট্রি করা হয় এ সময় তাদের পাশে ছিলেন প্রিয়জনরা।

রেজিস্ট্রির পর সিঁদুরদান-সাতপাক সবই করা হয়, বিয়ের পোশাকেও খাঁটি বাঙালিয়ানাই ফুটে উঠেছিল তাদের অঙ্গে।

পাওলির মেকআপের দায়িত্বে ছিলেন অনিরুদ্ধ চাকলাদার। তিনি কনের লুক ডিজাইন করেছেন।

আগামীকাল-৬ ডিসেম্বর পরিবারসহ গুয়াহাটি যাবেন পাওলি-অর্জুন। ৮ ডিসেম্বর অর্জুনের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠান আর ১০ ডিসেম্বর বিয়ের রিসেপশন গুয়াহাটিতেই।

মনের মানুষ' ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে বাংলাদেশি দর্শকদের নজর কাড়েন কলকাতার অভিনেত্রী পাওলি দাম। তারপর বেশি কিছু ছবিতে অভিনয় করেন তিনি। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত বাংলাদেশের 'সত্তা' ছবিতে অভিনয় করেছেন পাওলি। তার নায়ক ছিলেন শাকিব খান। গত ৭ এপ্রিল ছবিটি সারাদেশে মুক্তি পায়।

বিয়েতে ভারতীয় তারকারও যেন উৎসবে মেতেছিলেন। বাদ যাননি নাম করা পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরাও। বিয়ের সাজে বাহারি রংয়ে-টংয়ে ছবি উঠেছেন পাওলি দাম। নিচে পাওলির ছবির কিছু ঝলক পাঠকদের সঙ্গে শেয়ার করা হলো-

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ