যৌন অত্যাচার এবং নিগ্রহের বিষয়ে বিশ্বব্যাপী যারা মৌনতা ভঙ্গ করেছেন তাদের সাহসিকতার স্বীকৃতি দিয়ে ইংরেজি সাময়িকী টাইম ম্যাগাজিন তাদেরকে বছরের সেরা ব্যক্তিত্বের মর্যাদা দিয়েছে।
'নৈশব্দ ভঙ্গকারী' শিরোনামে নিউ ইয়র্ক ভিত্তিক এই সাময়িকী বলছে- ওই সব নারী ও পুরুষ, তারা একযোগে যে ক্রোধ প্রকাশ করেছেন তার ফল হয়েছে তাৎক্ষনিক এবং স্তম্ভিত হয়ে যাওয়ার মতো।
বিভিন্ন দেশে রাজনীতি, ব্যবসা, শিল্প-সংস্কৃতির জগতের বেশ কয়েকজনের বিরুদ্ধে সম্প্রতি যৌন অত্যাচারের অনেকগুলো অভিযোগ নিয়ে এগিয়ে এসেছেন বেশ কয়েকজন নারী ও পুরুষ।
সম্প্রতি হলিউডের শীর্ষ একজন প্রযোজন হার্ভে ওয়েন্সটেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ থেকে শুরু হয়েছিল মৌনতা ভঙ্গের এ পালা।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একে একে অনেক নারী এবং বেশ কয়েকজন পুরুষও বিখ্যাত ও প্রভাবশালী বিভিন্ন ব্যক্তিত্বের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে মুখ খুলতে শুরু করেন।