বিনোদন

সাতপাকে বাঁধা পড়লেন বিরাট-আনুশকা

  • বিরাট-আনুশকা
    বিরাট-আনুশকা
  • বিরাট-আনুশকা
    বিরাট-আনুশকা
  • বিরাট-আনুশকা
    বিরাট-আনুশকা

শেষমেশ বিয়েটা সেরেই ফেললেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি – ইতালির তাসকানি, ছিমছাম অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়লেন বিরাট ও অনুষ্কা৷ব্যান্ড-বাজা-বরাত। এ সব কিছুই থাকছে না হাই-প্রোফাইল বিয়েতে। কনকনে শীতে ইতালির তাসকানিতে গাঁটছড়া বাঁধলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।

জানা গেছে, ইতালির ৮২০ বছরের পুরনো ঘাসে মোড়া গ্রাম তুষ্কানির এক ঐতিহ্যবাহী দুর্গ ভাড়া নেওয়া হয়েছে বিরাট-আনুশকার তরফে। সেখানে ইতিমধ্যে বিয়ের মঞ্চ সাজানোর কাজ শুরু হয়েছে৷ ভাংড়া থিমেই নাকি সাজানো হচ্ছে মঞ্চ।

বিয়ের অনুষ্ঠানে পা রেখে সোশ্যাল মিডিয়ায় এক সাংবাদিক লিখেছেন, ‘সত্যিই বিয়ের ডেসটিনেশন হিসেবে দারুণ জায়গা নির্বাচন করেছে বিরুষ্কা জুটি।’ এখানেই না থেমে সেই সাংবাদিক আরও লিখেছেন, ‘দীর্ঘ জার্নি করে অবশেষে এসে পৌঁছলাম। সত্যিই কোহলি-আনুশকার বিয়ের এই ডেসটিনেশন সাধারণ মানুষের পক্ষে আসা সম্ভব নয়।

এখানে কেউ ইংলিশ বোঝে না, এখানে সন্ধ্যা ৬টার মধ্যেই রাত্রি নেমে আসে। পরিবহন ব্যবস্থাও উন্নত নয়, তবে এখানকার লোকেরা খুব হেল্পফুল। যেন মনে হচ্ছে ত্রয়োদশ শতকে পৌঁছে গিয়েছি।’

২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে শুভদৃষ্টি হয়েছিল বিরাট ও আনুশকার। তার পরে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। কখনও কখনও সম্পর্ক ভাঙার কাহিনিও সামনে এসেছে ২০১৫ সাল জুড়ে চলে মন কষাকষির খবর। খারাপ সম্পর্ক নাকি ২০১৬ সালের শেষ দিকে এসে বদলে যায়।

এর পরে নানা চটকদার খবর মিলতে থাকে। কখনও জানা যায়, ছুটির ফাঁকে আনুশকার শুটিং দেখতে গিয়েছেন ভারত অধিনায়ক। আবার কখনও টাইট শিডিউলের মধ্যেও গ্যালারিতে বসে টিম ইন্ডিয়ার হয়ে গলা ফাটিয়েছেন আনুশকা।

বিয়ের অনুষ্ঠান হবে ছিমছামভাবে ঘনিষ্ঠজনের মধ্যে। শীতের টাসকানি এমনিতেই শুনশান। কনকনে শীতের জন্য হোটেল, রেস্তোরাঁ প্রায় সবই বন্ধ থাকে। তাই মধ্য ইতালির এই জায়গাকে বেছে নিয়েছেন বিরুষ্কা। সেলিব্রিটি সেফ রিতু ডালমিয়ার তত্ত্বাবধানে বিয়ের ভোজের আয়োজন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ