সাবের হোসেন চৌধুরীর বাবা প্রয়াত শিল্পপতি ও সংসদ সদস্য হেদায়েত হোসেন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর তাদের পরীবাগের বাসায় এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, ব্যবসায়ী ও সমাজের বিশিষ্টজনেরা। হেদায়েত হোসেন চৌধুরী ও পরিবারের প্রয়াত সব সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
পারিবারিক ব্যবসায়ী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপের উত্তোরত্তর সাফল্য কামনা করেও দোয়া পড়া হয়। প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারাও দোয়ায় শরিক হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: