বিনোদন

এমপি গোলাম মোস্তফা আর নেই

এমপি গোলাম মোস্তফা
এমপি গোলাম মোস্তফা

সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ মারা গেছেন। মঙ্গলবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ১৮ নভেম্বর দুপুরে জাতীয় সংসদে যোগ দেওয়ার জন্য সুন্দরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে টাঙ্গাইলের মির্জাপুরের লাঠিয়ারপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এমপিসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে।

এমপি গোলাম মোস্তফার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এক মাস চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি মারা যান।

সড়ক দুর্ঘটনায় আহত গোলাম মোস্তফা মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় এমপিকে ঢাকার আগারগাঁও নিউরো মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থার আরো অবনতি হলে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এমপি লিটনের মৃত্যুর পর ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়। ওই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ। এরপর ২২ মার্চের উপনির্বাচনে জয়ী হন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ