নড়াইলে চলছে বিশ্ববরণ্যে চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে সুলতান মেলা। এ উপলক্ষে সুলতান মঞ্চে আয়োজন করা হয়েছে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নানান পণ্যের পসরা নিয়ে বসেছে মেলা। সব বয়সের নারী-পুরুষদের পদচারনায় মুখরিত মেলা প্রাঙ্গন।
সুলতান মেলা ঘিরে হস্ত ও কুটিরশিল্পজাত নানা পণ্যের পসরা নিয়ে বসেছে মেলা। পাশাপাশি শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরণের খেলনার দোকান।
নড়াইল জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী বলেন, জেলা প্রসাশন ও এস এম সুলতান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করেছে। আগত দর্শকদের নিরাপত্তায় জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা ব্যবস্থা।
মেলায় নানান ধরণের মুখরোচক সব ধরনের খাবার সাজিয়ে বসেছেন দোকানিরা। এ মেলা পরিণত হয়েছে মিলনমেলায়।
২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ মেলা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: