বিনোদন

জনপ্রিয় কণ্ঠশিল্পী শাম্মী আক্তার না ফেরার দেশে

শাম্মী আক্তার
শাম্মী আক্তার

জনপ্রিয় কণ্ঠশিল্পী শাম্মী আক্তার না ফেরার দেশে ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর চামেলীবাগে নিজ বাড়িতে ক্যান্সারের সঙ্গে লড়াই করে হার মানেন এ কণ্ঠশিল্পী।

ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, আমি যেমন আছি তেমন রব, বউ হবো না রে’- এ রকম অনেক জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার।

শাম্মী আক্তারের মৃত্যুর খবর তার স্বামী আকরামুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, শারীরিক অবস্থা অবনতি হলে বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।

সংগীতশিল্পী শাম্মী আক্তার গত পাঁচ বছর ধরেই ক্যান্সারে ভুগছিলেন।

‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’, ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ ‘চিঠি দিও প্রতিদিন চিঠি দিও’, ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’ গানগুলো তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা।

বরিশালের ওস্তাদ গৌরবাবুর কাছে গানে হাতেখড়ি শাম্মী আক্তারের।

আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ সিনেমায় গান গাওয়ার মধ্য দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৭৭ সালে ঘর বাঁধেন ফোকসংগীত শিল্পী আকরামুল ইসলামের সঙ্গে। তাদের দুই সন্তান কমল ও সাজিয়া।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমায় ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ গানটি গেয়ে ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শাম্মী আক্তার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ