সম্প্রদায়িকতার হাত থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, ভবিষ্যত প্রজন্ম দেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানলে তারা বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে তুলে ধরতে পারবে। তবে সংস্কৃত চর্চার কথা মুখে বললেও বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করা হচ্ছে না।
এ সময় সংস্কৃতির বিকাশে সরকারের পক্ষ থেকে নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: