বিনোদন

ভারতের ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ পেলেন ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন

ভারতের ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন।

গতকাল বিকেলে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

যে নারীরা তাদের কর্মক্ষেত্রে কোনো মাইলস্টোন তৈরি করতে পেরেছেন তারাই রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার পান।

জানা গেছে, প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কানের জুরি সদস্য হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

তিনি প্রথম এ উৎসবে অংশ নিয়েছেন ২০০২ সালে। ওই বছর কান উৎসবে শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘দেবদাস’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়। ১৫ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত যাচ্ছেন তিনি। এই মাইলস্টোন তৈরি করার জন্য তাকে ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে।

এ অনুষ্ঠানে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা ধূসর রঙের শাড়িতে সাজেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কপালে ছিল লাল টিপ সঙ্গে মানানসই সিলভার গয়না। পুরো অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন তিনি।

ভারতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এবার ১১২ জন নারীকে ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’-এর জন্য বেছে নেওয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ