বিনোদন

শুরু হলো ভাষার মাস: অমর একুশে গ্রন্থমেলা

শুরু হলো ভাষার মাস: অমর একুশে গ্রন্থমেলা
শুরু হলো ভাষার মাস: অমর একুশে গ্রন্থমেলা

শুরু হলো ভাষার মাস। ভাষা শহীদদের স্মরণে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই শুরু বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা।

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করেন।

এদিকে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে শুরু হয়েছে দুই দিনের জাতীয় কবিতা উৎসব।

এবারও বইমেলা বাংলা একাডেমি ছাপিয়ে সোহরাওয়ার্দী উদ্যানেও বিস্তৃত করা হয়েছে। অমর একুশে গ্রন্থমেলা কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানকে ভাগ হচ্ছে ১২টি চত্বরে। সেখানে ৩২৯টি প্রতিষ্ঠান পাচ্ছে ৫৪৯টি ইউনিট। আর বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮০টি প্রতিষ্ঠানের জন্য রয়েছে ১১৪টি ইউনিট এবং ১৫টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে প্যাভিলিয়ন।

এছাড়া, ভাষার মাসের প্রথম দিনে 'দেশহারা মানুষের সংগ্রামে কবিতা' -এই শ্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে শুরু হয়েছে জাতীয় কবিতা উৎসব। এবারের উৎসবেও দেশের কবিদের পাশাপাশি থাকবেন বিশ্বের বিভিন্ন দেশ ও ভাষার কবিরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ