বিনোদন

বিশ্ব ভালবাসা দিবস আজ

বিশ্ব ভালবাসা দিবস
বিশ্ব ভালবাসা দিবস

আজ ১৪ই ফেব্রুয়ারি— বিশ্ব ভালবাসা দিবস। ফাল্গুনের দ্বিতীয় দিনে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি।

ভালবাসা প্রকাশের এ ধরণ পশ্চিমা দেশগুলোর মতো বাংলাদেশের মানুষকেও ছুঁয়ে গেছে। অন্য দশটা দিনের চেয়ে বিশেষ এ দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কমতি নেই। একান্ত উদযাপনের পাশাপাশি উৎসবের আমেজও দেখা যায় সবার মধ্যে।

উপহার বিনিময় আর দিনভর উদযাপনে ভালোবাসার সগর্ব ঘোষণায় পিছিয়ে নেই তরুণ-তরুণীরা। আর ভালবাসা বলতে যে শুধু প্রেমই তা নয়, বরং তা প্রসারিত বন্ধু-বান্ধব, স্বজন সবার মধ্যে। ভালবাসা ক্ষণিকের নয়, ভালবাসা চিরন্তন-বছর বছর দিনটি আমাদের সেকথাই স্মরণ করিয়ে দেয় বার বার।

এদিকে, ভালবাসা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। হোটেল ও রেস্টুরেন্টেও রয়েছে বিশেষ আয়োজন। টেলিভিশন, রেডিওসহ বিভিন্ন মাধ্যমে দিবসটি উপলক্ষে প্রচারিত হচ্ছে নানা অনুষ্ঠান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ