বিনোদন

কপিরাইট আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: নূর

আসাদুজ্জামান নূর
আসাদুজ্জামান নূর

সাহিত্য ও শিল্প-সংস্কৃতির অধিকার সুরক্ষায় সরকার কপিরাইট আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে – এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

বুধবার সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পাইরেসি বন্ধে সংশোধিত আইনে লোকজ্ঞান ও লোক সংস্কৃতির অধিকার সুরক্ষার বিষয় যুক্ত হচ্ছে।

অনুষ্ঠানে দেশের সাংস্কৃতিকর্মীরা নাটক, সিনেমা ও গানের পাইরেসি বন্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন।

সিনেমা, টিভি নাটক কিংবা গানের জগতে পাইরেসি আতঙ্ক নতুন নয়— অনেক আগে থেকেই পাইরেসির কবলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের বিনোদন মাধ্যম। এতে শিল্পী ও কলা-কুশলীরা তাদের সৃষ্টিকর্মের মূল্যায়ন যেমন পাচ্ছেন না তেমনি হচ্ছে অর্থনৈতিক ক্ষতি। আর লাভবান হচ্ছে মধ্যস্বত্তভোগীরা। এবার এদের বিরুদ্ধে জোরেসোরে মাঠে নামতে চান সংস্কৃতিকর্মীরা।

সকালে জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত এক মত বিনিময়ে তুলে ধরেন নিজেদের কথা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, পাইরেসি বন্ধে সব অঙ্গনের সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে, এ ধরনের অপরাধ বন্ধে সরকার কপিরাইট আইন সংশোধন করতে যাচ্ছে। শিগগিরই আইনের সংশোধনী খসড়া মন্ত্রিসভায় উপস্থাপিত হবে।

তিনি আরও বলেন, দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য রক্ষায় সংস্কৃতি কর্মীদের দায়িত্ব অনেক বেশী— তাই সকলের ঐক্যবদ্ধ শক্তিই পারবে এসব অপরাধ দূর করতে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ